1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিক্ষামন্ত্রী একক সিদ্ধান্তে পরীক্ষা বন্ধ করতে পারে না : নাজমুন নাহার বেবী কচুয়ায় সড়কের পাশের গাছ কাটার অভিযোগ, স্থানীয়দের ক্ষোভ কুমিল্লাস্থ কচুয়া সমিতির উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কচুয়ায় আল রাজ্জাক চাইনিজ ও কমিউনিটি সেন্টারের উদ্বোধন চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা কচুয়ার আল ফাতেহা দারুল ইসলাম মাদ্রাসায় ছাত্র অভিভাবক সমাবেশ কচুয়ায় সিএনজি কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কচুয়ায় নিশ্চিন্তপুর মাদ্রাসা কেন্দ্র দায়িত্ব অবহলায় দুই শিক্ষক বহিষ্কার অভ্যুত্থান শুধু সরকার পরিবর্তন নয়; বরং বৈষম্য, কর্তৃত্ববাদ ও ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম ছিল : খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগরী কচুয়ায় এইচ এস সি ও সমমানে ২হাজার ৭০জন পরীক্ষার্থী
শিরোনাম

বর্ণাঢ্য আয়োজনে কচুয়া থানা পুলিশের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

  • আপডেট : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ১০৬২ বার পড়া হয়েছে
ছবিঃ বর্ণাঢ্য আয়োজনে কচুয়া থানা পুলিশের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে কেক কাটছেন অতিথিবৃন্দ।

বর্ণাঢ্য আয়োজনে কচুয়া থানা পুলিশের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরনে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে বাংলাদেশ পুলিশ কচুয়া থানা পুলিশ আনন্দ উদযাপন করেছে। দিবসটি উদযাপন উপলক্ষে রবিবার অনুষ্ঠানের প্রথম পর্বে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কেক কেটে অতিথিবৃন্দ অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। এসময় মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার বক্তব্য ভার্চুয়াল পদ্ধতিতে প্রজেক্টরের মাধ্যমে সকলের মাঝে উপস্থাপন করা হয়। এবং বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরের ডকোমেন্টারি ও বঙ্গবন্ধুর পরিবারের উপর প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মহীউদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সুলতানা খানম। এসময় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া পৌরসভার মেয়র নাজমুল আলম স্বপন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জান্নাতুল ফেরদৌস, কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, চাঁদপুর জেলা পরিষদ সদস্য সালাউদ্দীন ভূইয়া, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আঃ মবিন, সাবেক ডেপুটি কমান্ডার জাবের মিয়া, কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মোঃ আলমগীর তালুকদার, কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জাকির হোসেন বাটা, উপজেলা পুলিশিং কমিটির সাধারণ সম্পাতক প্রাণধণ দেব, মুক্তিযোদ্ধা আনোয়ার শিকদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছেল খান, ছাত্রলীগের আহবায়ক সালাউদ্দীন সরকার প্রমূখ। কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মহীউদ্দীন সভাপতি’র বক্তব্যে বলেন, সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড থেকে দুরে রাখার জন্য আমাদের পুলিশ প্রশাসনের এই আয়োজন। আমরা সকলে মিলে কচুয়া থানাকে মাদক, জঙ্গীবাদ, সন্ত্রাস, চাদাঁবাজ ও দুর্নীতিমুক্ত থানা হিসেবে গড়ে তুলব।
অনুষ্ঠানের শেষ পর্বে ঝিলমিল সাংস্কৃতিক সংঘের উপদেষ্টা মোঃ আলমগীর তালুকদারের উপস্থাপনায় ও প্রতিষ্ঠাতা সভাপতি ফরহাদ চৌধুরী নির্দেশনায় সহ¯্রাধিক জনগন ঝিলমিল সাংস্কৃতিক সংঘের শিল্পিগনের দেশাত্ববোধক গান, কৌতুক, নাটক ও জাদুসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
ছবিঃ বর্ণাঢ্য আয়োজনে কচুয়া থানা পুলিশের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে কেক কাটছেন অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার