1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় ব্যবসায়ীর  নৃশংস  হত্যাকান্ডে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন সবাইকে কাঁদিয়ে কচুয়ার শিক্ষানুরাগী হুমায়ুন কবির মিয়ার চির বিদায় কচুয়া ন্যাশনাল স্কুলে বার্ষিক ক্রীড় প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ কচুয়ার চাঁদপুর এমএ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে মতবিনিময় সভা শিক্ষার মান উন্নয়নে কচুয়ার মেঘদাইর ফাযিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ। কচুয়ায় চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতার অভিযোগ কচুয়ায় জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল কচুয়াকে আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে : ড. আনম এহসানুল হক মিলন কচুয়ায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ কচুয়ায় এইচএসসিতে ফলাফল বিপর্যয়⥮ড.মনসুরউদ্দীন মহিলা কলেজ সবার শীর্ষে
শিরোনাম
কচুয়ায় ব্যবসায়ীর  নৃশংস  হত্যাকান্ডে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন সবাইকে কাঁদিয়ে কচুয়ার শিক্ষানুরাগী হুমায়ুন কবির মিয়ার চির বিদায় কচুয়া ন্যাশনাল স্কুলে বার্ষিক ক্রীড় প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ কচুয়ার চাঁদপুর এমএ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে মতবিনিময় সভা শিক্ষার মান উন্নয়নে কচুয়ার মেঘদাইর ফাযিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ। কচুয়ায় চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতার অভিযোগ কচুয়ায় জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল কচুয়াকে আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে : ড. আনম এহসানুল হক মিলন কচুয়ায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ কচুয়ায় এইচএসসিতে ফলাফল বিপর্যয়⥮ড.মনসুরউদ্দীন মহিলা কলেজ সবার শীর্ষে

কচুয়ায় সাংবাদিক,ইউপি সচিব,ওষুধ কোম্পাণীর প্রতিনিধিসহ ২২ জনের করোনা শনাক্ত ॥সুস্থ্য হয়েছে ৬জন,মৃত্যুবরণ করেছে ৬জন

  • আপডেট : বুধবার, ১০ জুন, ২০২০
  • ১৮৯৫ বার পড়া হয়েছে

কচুয়ায় সাংবাদিক,ইউপি সচিব, ইউপি চেয়ারম্যানের স্ত্রী মমতাজ বেগম, ও ওষুধ কোম্পাণীর প্রতিনিধিসহ ২২ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। ১০ জুন বুধবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ এ তথ্য জানান। ওইদিন সাংবাদিক ,ইউপি চেয়ারম্যান প্রয়াত হাজী আ: হাই মুন্সির স্ত্রী মমতাজ বেগমের করেনা পজেটিভ শনাক্ত হয়। সংবাদ পেয়ে কচুয়া থানার সেকেন্ড অফিসার তাজুল ইসলাম রহিমানগরে অবস্থিত প্রয়াত হাজী আ: হাই মুন্সির বাড়ি লকডাউন করে দিয়েছে।
কচুয়ায় করোনায় আক্রান্ত ওষুধ কোম্পানীর প্রতিনিধি রিয়াজ হোসেনের বাসস্থান লকডাউন করে দেওয়া হয়েছে। ১০ জুন বুধবার সহকারি কমিশনার(ভ’মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একিমিত্র চাকমা এবং কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: ইব্রাহীম খলিল করোনা আক্রান্ত এলকো ফার্মাসিউটিক্যাল এর ফিল্ড ম্যানেজার রিয়াজ হোসেনের বাসস্থান পলাশপুরের আ: মতিনের বাড়ি লকডাউন করে দেওয়া হয়। ৪জুন শাহরাস্তি উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার করোনা পজেটিভ শনাক্ত হয়।
তাছাড়া গোহট দক্ষিন ইউপি সচিব মকবুল হোসেন ঢাকায় করেনা পজেটিভ শনাক্ত হলে ১জুন সোমবার তিনি বাড়ি আসলে কচুয়া থানার এসআই ও সেকেন্ড অফিসার মো: তাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে তার কড়ইয়া ইউনিয়নের সাহেদাপুর গ্রামের বাড়ি লক ডাউন করে দেয়।
এ নিয়ে কচুয়ায় ১ ইউপি চেয়ারম্যান,চেয়ারম্যানের স্ত্রী মমতাজ বেগম,১সাংবাদিক,৩ পুলিশ সদস্য,২ নার্স ও আয়া,১মেডিকেল ডেন্টাল টেকনোলজিষ্ট মানিক মজুমদার সোহাগ,২ ইউপি সচিব,১ ওষুধ বিক্রেতা, ডুমুরিয়া গ্রামের ফরহানা আক্তার রুনা,ওষুধ কোম্পানীর প্রতিনিধি রিয়াজ,বুধুন্ডা গ্রামের আ: মান্নান,পদুয়া গ্রামের সিএইচসিপি) ফেরদৌসী আরা মুক্তা, কোয়াচাঁদপুর গ্রামের যুবলীগ নেতা রেজার পিতা মনির হোসেন(৭০),উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলম(চাঁদপুরে), মৃত হাফেজ জাকারিয়া সুমন,মৃত স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহদাত হোসেন মানিক,তার মৃত বাবা বাচ্চু মিয়া ও মা ফজিলাতুন নেসা, করোনা পজেটিভ শনাক্ত হয়। কচুয়ায় এ পর্যন্ত ২২জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে ।
1111
ছবি: কচুয়া পৌরসভার আ: মতিনের বাড়ি লকডাউনের একাংশ
তার মধ্যে সিনিয়র স্টাফ নার্স মর্জিনা আক্তার, কচুয়া থানা পুলিশের এসআই মোস্তফা কামাল,১কনস্টেবল,সাহারপাড় গ্রামের ফয়েজ আহমেদ ও সাচার রেনেসা ক্লিনিকের আয়া তানিয়া বেগমসহ ৫জন সুস্থ্য হয়ে বাড়িতে আছেন।
মৃত ৬জন করোনা পজেটিভ শনাক্তকারী: সাবেক সরকারি কর্মকর্তা ছায়েদ আলী মিয়া,ইউপি চেয়ারম্যান হাজী আ: হাই মুন্সি, মনপুরা গ্রামের মৃত হাফেজ জাকারিয়া সুমন,পালগিরি গ্রামের মৃত স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহদাত হোসেন মানিক,তার মৃত বাবা বাচ্চু মিয়া ও মা ফজিলাতুন নেসা।
সমগ্র হিসেবে কচুয়ার বাহিরে করোনা পচেটিভ শনাক্তের সংখ্যা যোগ করা হয়েছে। কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের হিসেবে কচুয়ায় ১৬ জনের করোনা শনাক্তের তথ্য আছে। কচুয়ার বাহিরে ঢাকা,চাঁদপুর,শাহরাস্তি ও কুমিল্লায় সেসব আক্রান্ত রোগী পরীক্ষা করেছে তা উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে যোগ করা হয়নি।
22222

ছবি: কচুয়া রহিমানগরে প্রয়াত হাজী আ: হাই মুন্সির বাড়ি লকডাউনের একাংশ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার