1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম

পবিত্র শবে বরাত ২ জুন রাতে

  • আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০১৫
  • ১৩০৬ বার পড়া হয়েছে

barat দেশের বিভিন্ন স্থানে শাবান মাসের চাঁদ দেখা গেছে। সে মোতাবেক আগামী ২ জুন দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। মঙ্গলবার সন্ধ্যায় করে বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় শবে বরাত পালনের ঘোষণা দেয়া হয়।

চট্টগ্রাম, মাদারীপুর, ভোলা, নেত্রকোণা, নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থান থেকে চাঁদ দেখার খবর পাওয়া যায়। ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকরা ফোন করে বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগে শাবান মাসের চাঁদ দেখার সংবাদ জানিয়েছেন। এর ভিত্তিতে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় শবে বরাত পালনের ঘোষণা দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি প্রিন্সিপাল মতিউর রহমান।

বুধবার থেকে শুরু হচ্ছে ১৪৩৬ হিজরির শাবান মাস। শাবান মাসের ১৫তম রাতে (১৪ শাবান দিবাগত রাত) শবে বরাত পালিত হয়। ‘ভাগ্য রজনী’ হিসেবে পরিচিত শবে বরাতের তাৎপর্যপূর্ণ রাতটি বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটিয়ে থাকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার