1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ কচুয়ায় এইচএসসিতে ফলাফল বিপর্যয়⥮ড.মনসুরউদ্দীন মহিলা কলেজ সবার শীর্ষে কচুয়ায় ভাইয়ে ভাইয়ে সম্পত্তিগত বিরোধ ১জন টেডা বিদ্ধসহ আহত ৪ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে কচুয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কচুয়ায় শ্রমিক দলের কর্মী সম্মেলন কুমিল্লা মর্ডান হাসপাতালের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত শরীফ হাসান তৃতীয়বারের মতো আইসিএসবি’র কাউন্সিলর নির্বাচিত অসমপ্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ জেলা প্রশাসক মো. মোহসীন উদ্দিন কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের উদ্যোগে স্কিল এন্ড ইনোভেশন প্রতিযোগীতা কচুয়ার গোহট উত্তর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ড. আনম এহসানুলহক মিলনের পক্ষে গনসংযোগ
শিরোনাম

কচুয়া থানার ওসি মিজানুর রহমান তৃতীয় বারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত

  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ৯৫৮ বার পড়া হয়েছে
ওসি মো: মিজানুর রহমান
ছবি: চাঁদপুরের পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম(বার) ওসি মো: মিজানুর রহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করছেন।

কচুয়া থানার ওসি মিজানুর রহমান তৃতীয় বারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত
কচুয়া বার্তা রিপোর্ট ॥
কচুয়া থানার অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমান চাঁদপুর জেলায় তৃতীয় বারের মতো শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।৩০মে বৃহস্পতিবার চাঁদপুর জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে মাসিক মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম,পিপিএম(বার) কচুয়া থানার ওসি মো: মিজানুর রহমানকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত ঘোষনা করেন। ওসি মো: মিজানুর রহমান কচুয়া উপজেলার আইন-শৃঙ্খলা উন্নতি,মাদক,চোরাই গাড়ী ও ভিকটিম উদ্বার,মামলার নিস্পত্তি,অপরাধ দমন,অপরাধীদের আটক,গ্রেফতারী পরোয়ানা তামিল,মামলা গ্রহন, সকলজনগনকে দ্রুত বিচারে সহায়তা,সড়কে শৃঙ্খলা,জনসন্তুষ্টি,অপরাধীদের তথ্য সংগ্রহ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়াসহ বিভিন্ন পেশাগত দায়িত্ব সঠিক পরিকল্পনানুযায়ী পালন করায় চাঁদপুর জেলায় শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।
সভায় চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম(বার) ওসি মো: মিজানুর রহমানকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ।এ সময় চাঁদপুর জেলা পুলিশের সকল উর্ধতন কর্মকর্তা,সকল থানার ওসি এবং বিভিন্ন থানার ফাঁড়ি ক্যাম্পের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। ওসি মো: মিজানুর রহমান ডিসেম্বর মাসে কচুয়া থানায় যোগদানের পর ফেব্রুয়ারী,মার্চ ও এপ্রিল এই তিন মাসেই শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। এ দিকে ওসি মিজানুর রহমান তৃতীয় বারের মতো চাঁদপুর জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে এবং পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তাঁর উন্নতি কামনা করেছেন।
ছবি: চাঁদপুরের পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম(বার) ওসি মো: মিজানুর রহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার