1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা-ভ্যান-অটোচালক দল পৌর কমিটির পরিচিতি সভা কচুয়ার চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের সাফল্য কচুয়ায় দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষে গাউছিয়া ছোবহানিয়া আলিম মাদ্রাসা এসএসসিতে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় উপজেলায় সবার শীর্ষে কচুয়ায় এসএসসিতে পাশের হার ৫৬%,দাখিলে৬০.৭৯% কচুয়ায় মাদকাসক্ত চিকিৎসক ইয়াবাসহ গ্রেফতার কচুয়ার মাছিমপুরে সরকারি গাছ কাটার অভিযোগ কচুয়ার নোয়াগাঁওয়ে জোরপূর্বক গাছ কাটার অভিযোগ কচুয়ার নলুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রবাসীর বসত ঘর পুড়ে ছাই,ক্ষয়ক্ষতি ১৫ লক্ষ টাকা কচুয়ার সাচার বাজারে জোরপূর্বক পাকা দালান নির্মাণের অভিযোগ
শিরোনাম

কচুয়ায় সম্পত্তিগত বিরোধের জের ধরে মারধর ॥ আহত -২

  • আপডেট : শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ১১১২ বার পড়া হয়েছে
ছবি: কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত আলমগীর হোসেন

কচুয়া উপজেলার সাচার এলাকায় সম্পত্তিগত বিরোধের জের ধরে মারধরের ঘটনা ঘটেছে।এতে বাবা ও ছেলে দুজন আহত হয়েছে । থানায় অভিযোগ মর্মে জানাগেছে উপজেলার সাচার ইউনিয়নের সাচার গ্রামের সওদাগর বাড়ির মৃত জলিল সওদাগরের ছেলে আলমগীর হোসেনের দখলীয় জায়গা থেকে ২ শতক জায়গা পাশ্ববর্তী গোপির দিগিরপাড় এলাকার হায়দার আলীর ছেলে গোফরানের কাছে বিক্রি করে। ৯ এপ্রিল শুক্রবার গোফরান তার দলবল নিয়ে আলমগীর হোসেনের বাড়ির বসত ঘরে প্রবেশ করে আলমগীর হোসেন ও তার ছেলে জোবায়েরকে গ্যাসের পাইপ ও লাঠিসোটা দিয়ে বেধরক মারধর করে।এসময় আলমগীর হোসেনের মাথা ও শরীরে বিভিন্ন স্থানে আঘাত করে। এ সময় বাড়ির লোকজন সংজ্ঞাহীন অবস্থায় আলমগীর হোসেন ও তার ছেলেকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা শেষে জোবায়ের হোসেন বাড়ি ফিরে যায়। অপরদিকে আলমগীর হোসেন বর্তমানে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ওই ওয়ার্ডের ইউপি সদস্য মো:মফিজুর রহমান বলেন আলমগীর হোসেনের বাড়িতে মারধরের ঘটনা ঘটেছে ।
অপরদিকে আলমগীর হোসেনের পক্ষ থেকে মরধরের ঘটনায় ১০ এপ্রিল শনিবার তার ছেলে জোবায়ের হোসেন গোফরান হোসেন ও তার তিন ছেলে জুয়েল,সোহেল ও সোহাগসহ ৪জনকে বিবাদী করে কচুযা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এ ব্যাপারে কচুয়া থানার ওসি মো: মহিউদ্দিন জানান অভিযোগ পেয়েছি,তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
ছবি: কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত আলমগীর হোসেন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার