1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতার অভিযোগ কচুয়ায় জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল কচুয়াকে আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে : ড. আনম এহসানুল হক মিলন কচুয়ায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ কচুয়ায় এইচএসসিতে ফলাফল বিপর্যয়⥮ড.মনসুরউদ্দীন মহিলা কলেজ সবার শীর্ষে কচুয়ায় ভাইয়ে ভাইয়ে সম্পত্তিগত বিরোধ ১জন টেডা বিদ্ধসহ আহত ৪ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে কচুয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কচুয়ায় শ্রমিক দলের কর্মী সম্মেলন কুমিল্লা মর্ডান হাসপাতালের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত শরীফ হাসান তৃতীয়বারের মতো আইসিএসবি’র কাউন্সিলর নির্বাচিত
শিরোনাম

কচুয়ায় ”শহীদ ক্যাপ্টেন মহিব উল্লাহ বীরবিক্রমের” নামে একাডেমিক ভবন নামকরনের দাবী

  • আপডেট : বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ৯৬০ বার পড়া হয়েছে
ক্যাপশন: কচুয়ার সাহেদাপুরে ”বীর বিক্রম শহীদ ক্যাপ্টেন মহিব উল্লাহ” নামে একাডেমিক ভবন নামকরনের দাবীতে এলাকাবাসী ইনসেটে বীর বিক্রম শহীদ ক্যাপ্টেন মহিব উল্লাহ ।

বীরবিক্রম শহীদ ক্যাপ্টেন মহিব উল্লাহ মহান স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহন করে সম্মুখ সমরে ১৯৭১ সালের ১০ ডিসেম্বর খুলনায় পাকিস্তাানি বাহিনীর গুলিতে শহীদ হন।মহান স্বাধীনতা যুদ্ধে তাঁর অবদানকে স্মরনীয় করে রাখতে এলাকাবাসী তাঁর নিজ গ্রামে ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত ৬৯ নং সাহেদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মানাধীন একাডেমিক ভবনটি ”শহীদ ক্যাপ্টন মহিব উল্লাহ বীরবিক্রম” নামকরনের দাবী জানান। কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের সাহেদাপুর গ্রামে পাটওয়ারী বাড়ির সম্ভ্রান্ত মুসলিম পরিবারে বীর বিক্রম মহিব উল্লাহর জন্ম। তাাঁর পিতা মাওলানা সুজাত আলী পাটওয়ারীর তিন ছেলের মধ্যে মহিব উল্লাহ ও হাফিজ উল্লাহ মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেন। মহিব উল্লাহ চট্রগাম শাহানগর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে ১৯৬১ সালে দেশ সেবায় নৌবাহিনীতে যোগদান করেন। ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বাধীনতার ডাকে সারা দিয়ে স্ত্রী ও দুই ছেলে রেখে তিনি মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেন।যুদ্ধে অংশ গ্রহনের কারনে সেসময় পাকহানাদার বাহিনী তাঁর গ্রামের বাড়িটি জ্বালিয়ে দেয়। স্বাধীনতার শেষ মূহুর্তে¡ খুলনার রুপসা এলাকায় নৌবাহিনীর ”পলাশ যুদ্ধ জাহাজে” শত্রু পক্ষ পাকহানাদার বাহিনীর গুলিবর্ষনে মহিব উল্লাহ ও বীর শ্রেষ্ঠ রুহুল আমিন শহীদ হয়। রুপসা নদীর পাশে চির নিদ্রায় শায়িত আছেন জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর শ্রেষ্ঠ রুহুল আমিন ও বীর বিক্রম ক্যাপ্টেন মহিব উল্লাহ। এলাকাবাসীর দাবী অকুতোভয় সাহসী বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন মহিব উল্লাহ বীর বিক্রমের নামে তাঁর নিজ গ্রামের সাহেদাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন নামকরন করা হউক। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আ: মবিন বলেন একজন শহীদ বীর বিক্রম মুক্তিযোদ্ধাকে স্মরনীয় করে রাখতে এলাকাবসীর দাবীর সাথে আমি ও কচুয়ার সকল মুক্তিযোদ্ধা সহমত পোষন করছি। তাছাড়া ওই ইউনিয়নের চেয়ারম্যান মো: আহসান হাবিব জুয়েল বলেন সাহেদাপুর গ্রামের শহীদ মহিব উল্লাহ বিক্রম জাতীর শ্রেষ্ঠ সন্তান ;ওনার নামে বিদ্যালয় ভবনের নামকরণ করা ইউক এলাকাবসীর সাথে আমিও একমত। এ ব্যাপারে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাশ শুভ জানান এলাকাবাসী যথাযথ পক্রিয়ায় আবেদন করলে নীতিনির্ধারনী কতৃপক্ষের বরাবর অনুমোদনের জন্য প্রেরণ করা হবে। স্থানীয় ইউপি চেয়ারম্যান,বিদ্যালয় পরিচালনা পর্ষদ,জমিদাতা,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ শহীদ মহিব উল্লাহ বিক্রমের নামে একাডেমিক ভবন নামকরণের জন্য যথাযথ কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে।
ক্যাপশন: কচুয়ার সাহেদাপুরে ”বীর বিক্রম শহীদ ক্যাপ্টেন মহিব উল্লাহ” নামে একাডেমিক ভবন নামকরনের দাবীতে এলাকাবাসী ইনসেটে বীর বিক্রম শহীদ ক্যাপ্টেন মহিব উল্লাহ ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার