1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা-ভ্যান-অটোচালক দল পৌর কমিটির পরিচিতি সভা কচুয়ার চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের সাফল্য কচুয়ায় দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষে গাউছিয়া ছোবহানিয়া আলিম মাদ্রাসা এসএসসিতে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় উপজেলায় সবার শীর্ষে কচুয়ায় এসএসসিতে পাশের হার ৫৬%,দাখিলে৬০.৭৯% কচুয়ায় মাদকাসক্ত চিকিৎসক ইয়াবাসহ গ্রেফতার কচুয়ার মাছিমপুরে সরকারি গাছ কাটার অভিযোগ কচুয়ার নোয়াগাঁওয়ে জোরপূর্বক গাছ কাটার অভিযোগ কচুয়ার নলুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রবাসীর বসত ঘর পুড়ে ছাই,ক্ষয়ক্ষতি ১৫ লক্ষ টাকা কচুয়ার সাচার বাজারে জোরপূর্বক পাকা দালান নির্মাণের অভিযোগ
শিরোনাম

চার নেতার হত্যাকারীরা আজ ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত:এনবিআরের সাবেক চেয়ারম্যান মো. গোলাম হোসেন

  • আপডেট : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ৯২৩ বার পড়া হয়েছে

কচুয়ায় জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) সদর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে হোসেনপুরে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- এনবিআরের সাবেক চেয়ারম্যান ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ কচুয়া আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মো. গোলাম হোসেন। এসময় তিনি বলেন- ১৯৭৫ সালের ৩ নভেম্বর জাতীয় চার নেতাকে হত্যা করে আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা করে ছিল। একই সাথে চেয়েছিল স্বাধীনতার মূলমন্ত্রকে ধূলিসাৎ করে পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করতে। তাদের সেই চেষ্টা ব্যার্থ হয়েছে। স্বাধীনতার স্বপক্ষের শক্তি নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের হাল ধরে আওয়ামী লীগের রাজনৈতিক শূন্যতাকে কাটিয়ে উঠান। তাঁর নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিকল্প নেই। আগামী নির্বাচনেও জনগণ নৌকা প্রতিকে ভোট দিয়ে আওয়ামী লীগকেই সমর্থন জানাবে।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লিটন মুন্সি’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাহাদাত হোসেনের পরিচালনা আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- সাবেক ছাত্র নেতা ও স্বাধীনতা হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের মহাসচিব ডা. জাহাঙ্গীর আলম, বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদের যুগ্ম মহাসচিব ফিরোজ হোসেন খন্দকার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুর জব্বার বাহার, ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান খন্দকার, সাবেক ইউপি চেয়ারম্যান খন্দকার কামাল হোসেন, জেলা পরিষদের সাবেক সদস্য মো. জোবায়ের হোসেন, পৌর কাউন্সিলর আবুল খায়ের রুমি, পৌর আওয়ামী লীগের সহসভাপতি মনির প্রধান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি খন্দকার নুর মোহাম্মদ প্রমুখ।
একই দিন সকালে মো. গোলাম হোসেন সাচার বাজার, উত্তর পালাখাল, ঘাগড়া বাজার, কোমরকাশা বাজারে পৃথক পৃথক পথ সভায় বক্তব্য রাখেন ও গণসংযোগ করেন। বিকালে বৃহত্তর কুমিল্লা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অ্যাড. আব্দুল আউয়াল খন্দকার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আতাউর রহমান মিন্টুর কবর জিয়ারতসহ হোসেনপুর বাজার এলাকার নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন।
ছবিঃ জেল হত্যা দিবস উপলক্ষে কচুয়ার হোসেনপুরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন- এনবিআর’র সাবেক চেয়ারম্যান মো. গোলাম হোসেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার