1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ কচুয়ায় এইচএসসিতে ফলাফল বিপর্যয়⥮ড.মনসুরউদ্দীন মহিলা কলেজ সবার শীর্ষে কচুয়ায় ভাইয়ে ভাইয়ে সম্পত্তিগত বিরোধ ১জন টেডা বিদ্ধসহ আহত ৪ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে কচুয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কচুয়ায় শ্রমিক দলের কর্মী সম্মেলন কুমিল্লা মর্ডান হাসপাতালের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত শরীফ হাসান তৃতীয়বারের মতো আইসিএসবি’র কাউন্সিলর নির্বাচিত অসমপ্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ জেলা প্রশাসক মো. মোহসীন উদ্দিন কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের উদ্যোগে স্কিল এন্ড ইনোভেশন প্রতিযোগীতা কচুয়ার গোহট উত্তর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ড. আনম এহসানুলহক মিলনের পক্ষে গনসংযোগ
শিরোনাম

কচুয়ার ৩ ইউপি চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ উপলক্ষ্যে সংবর্ধনা, মিলাদ ও দোয়া অনুষ্ঠান

  • আপডেট : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮১৮ বার পড়া হয়েছে
ছবি ঃ কড়ইয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা ও দোয়া মিলাদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির।

কচুয়ার কড়ইয়া, আশ্রাফপুর ও গোহট উত্তর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ উপলক্ষ্যে সংবর্ধনা, মিলাদ ও দেয়া অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে উপজেলার কড়ইয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সকাল ৯টায় ওই ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহাজাহান শিশির।
বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন সিকদারের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর মিয়াজী সঞ্চালনায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, নির্বাহী আবুল খায়ের মজুমদার, হুমায়ুন কবির, সংবর্ধিত চেয়ারম্যান আব্দুস সালাম সওদাগর, আওয়ামী লীগ নেতা আবু তাহের, সোলেমান মিয়াজী, আলী আকবর শেঠ, মমতাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, ইউনিয়ন যুব লীগের আহবায়ক তারেক শামস মিঠু প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাওলানা ওমর ফারুক শাহজী।
সকাল ১১টায় আশ্রাফপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্বভার গ্রহণ ও প্রথম সভা উপলক্ষ্যে দোয়া-মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
নব নির্বাচিত চেয়ারম্যান রেজাউল মাওলা হেলালের সভাপতিত্বে ও যুবলীগ নেতা জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির। বক্তব্য রাখেন- পয়েলগাছা ডিগ্রি কলেজের সাবেক ভিপি জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা আবু তাহের মাস্টার, আওরঙ্গজেব, মামুন, এরশাদ উল্লাহ ও নবনির্বাচিত ইউপি সদস্যা আবু সাঈদ।
একই দিন বিকাল ৩টায় উপজেলার গোহট উত্তর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্বগ্রহণ উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠান।
ইউনিয়ন পরিষদ কতৃক আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত চেয়ারম্যান কবির হোসেন। নবনির্বাচিত সদস্য ওসমানগনি পলাশের পরিচালনায় এ অনুষ্ঠানেও প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুর জব্বার বাহার, ত্রান ও সামজকল্যান বিষয়ক তৌহিদুল ইসলাম খোকা, ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আমিন উদ্দিন, সহসভাপতি শাহজাহান, সাধারণ সম্পাদক মনির হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান, যুগ্ম সম্পাদক শাহপরান ও সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।

ছবি ঃ কড়ইয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা ও দোয়া মিলাদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার